31 C
Agartala
Saturday, September 12, 2026

Buy now

spot_img

আসন্ন ভিলেজ কমিটি ও পুর নির্বাচন: সিপিআইএমের রাজ্য কমিটির বৈঠক

আগরতলা, ২৬ আগস্ট ২০২৬ : ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি ও পুর নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক ও রাজনৈতিক রণকৌশল নির্ধারণে 

সিপিআইএম রাজ্য কমিটি বৈঠকে বসল । বুধবারআগরতলার মেলার মাঠ দশরথ দেব স্মৃতি ভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী-সহ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যরা।বৈঠকে গত এক মাসের রাজ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি দল ও গণসংগঠনগুলির বিভিন্ন কর্মসূচির সাফল্য, ঘাটতি এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা হয়।রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান, দলের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে এক থেকে দেড় মাস অন্তর এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন ভিলেজ কমিটি ও পুর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক অবস্থান এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা হবে। এছাড়া গত ১০ আগস্ট সিপিআইএমের ‘জেল ভরো’ কর্মসূচিরও পর্যালোচনা করা হবে বলে জানান তিনি। সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নের পর আগামী দিনে আরও কার্যকর গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান জিতেন্দ্র চৌধুরী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles