23.6 C
Agartala
Sunday, November 1, 2026

Buy now

spot_img

লোকভবনে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়

আগরতলা, ১ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংহতি ও সাংস্কৃতিক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন হিসেবে রবিবার  লোকভবনে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লি, হরিয়ানা, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তামিলনাডু, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরির প্রতিষ্ঠা দিবস ও তাদের সমৃদ্ধ ঐতিহ্যকে উদযাপন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন।অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবস উদযাপনের তাৎপর্যের উপর আলোকপাত করেন। তিনি বলেন, বৈচিত্র্যের মধ্যে একতাই দেশের মূল শক্তি। রাজ্যপাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ত্রিপুরায় বসবাস ও কর্মরত ব্যক্তিদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি রাজ্যের অগ্রগতি ও উন্নয়নে তাদের নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি, ত্রিপুরার বিকাশে বিভিন্ন রাজ্যের নাগরিকদের অমূল্য অবদান এবং জাতীয় নিরাপত্তায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন।অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন রাজ্যের ডিজিপি জি. এস. রাও, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ড. কে শশী কুমার, রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা প্রমুখ। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর প্রকৃত চেতনাকে তুলে ধরা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles