25.4 C
Agartala
Monday, November 2, 2026

Buy now

spot_img

১০ লক্ষ পুণ্যার্থীর সমাগমের আশা, দীপাবলি মেলায় থাকছে ড্রোন শো ও কাশীর পণ্ডিতদের মঙ্গল আরতি

উদয়পুর, ২ নভেম্বর ২০২৬ : হাতে গোনা আর মাত্র কয়েকদিন। এরপরই ত্রিপুরার ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব ও দীপাবলি মেলাকে কেন্দ্র করে ভক্ত-পুণ্যার্থীদের সমাগমে মুখরিত হয়ে উঠবে উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণ। আসন্ন দীপাবলি উৎসব ও মেলাকে সুষ্ঠু, সুন্দর এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রশাসনিক প্রস্তুতি এখন তুঙ্গে। এবারের মেলায় প্রায় ১০ লক্ষ পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে আশা প্রকাশ করেছেন গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের।আসন্ন উৎসবকে সামনে রেখে সোমবার মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ও সংলগ্ন এলাকায় প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন জেলাশাসক রিঙ্কু লাথের। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাতারবাড়ি আরডি ব্লকের বিডিও অরিজিৎ পাল, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন সেন-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। পরিদর্শনকালে মন্দির চত্বর ও মেলা প্রাঙ্গণের সামগ্রিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির প্রস্তুতি খতিয়ে দেখেন তাঁরা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, এবারের দীপাবলি মেলায় প্রায় ১০ লক্ষ পুণ্যার্থীর সমাগমের সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখে মেলা পরিচালনা, দর্শনার্থীদের সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।এবারের দীপাবলি উৎসবের অন্যতম আকর্ষণ হতে চলেছে বিশেষ ড্রোন শো। পাশাপাশি দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য আলোকসজ্জা। ধর্মীয় আচার-অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে কাশী থেকে আগত পণ্ডিতদের মঙ্গল আরতিরও আয়োজন করা হয়েছে।

ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি আধুনিক আলোকপ্রযুক্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে এবারের দীপাবলি মেলা আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করছে প্রশাসন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles