আগরতলা, ১২ অক্টোবর, ২০২৬: রাজ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংক্রান্ত বিধি কার্যকর করতে ত্রিপুরা পুলিশকে ৩৫টি আধুনিক সাউন্ড লেভেল মিটার প্রদান করল ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সোমবার আগরতলার প্রজ্ঞাভবনের ৩ নম্বর হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা পুলিশের হাতে এই যন্ত্রগুলি তুলে দেন।অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জনস্বাস্থ্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শব্দদূষণ নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রগুলির যথাযথ ব্যবহারের মাধ্যমে নাগরিকদের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তিনি পুলিশ আধিকারিকদের আহ্বান জানান।এদিন অনুষ্ঠানে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের প্রধান সচিব শান্তনু, ত্রিপুরা পুলিশের আইজিপি (আইনশৃঙ্খলা) মঞ্চাক ইল্লার, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড. কে. শশিকুমার, দপ্তরের অধিকর্তা মহেন্দর সিং এবং পর্ষদের সদস্য সচিব ড. বিশু কর্মকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন, নির্ধারিত ডেসিবেল মাত্রা ও বৈজ্ঞানিক নজরদারির গুরুত্ব তুলে ধরা হয়। যন্ত্রগুলির সঠিক ব্যবহারের জন্য পুলিশ আধিকারিকদের প্রশিক্ষণও দেওয়া হয়।
এদিন মন্ত্রী ভার্চুয়ালি আগরতলার সায়েন্স সিটিতে অবস্থিত ড. সি. ভি. রমন প্ল্যানেটেরিয়ামের উদ্বোধন করেন।





