আগরতলা, ২৩ অক্টোবর ২০২৬ : ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নিজের নিরাপত্তারক্ষী প্রত্যাহার করলেন তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। শুক্রবার বিধায়ক আবাসে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি। নিরাপত্তার অভাবের অভিযোগে আগরতলা ছেড়ে নিজের গ্রামে ফিরে যান বিধায়ক।রঞ্জিত দেববর্মার অভিযোগ, তাঁর সঙ্গে আলোচনা না করেই নিরাপত্তারক্ষী সুকেশ দেববর্মাকে প্রত্যাহার করা হয়েছে। নিরাপত্তারক্ষী বদলির ক্ষেত্রে বৈষম্যের অভিযোগও তোলেন তিনি।এদিকে, বিধায়কের চিঠি পাওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক জি এস রাওয়ের সঙ্গে আলোচনা করবেন।





