27 C
Agartala
Saturday, September 12, 2026

Buy now

spot_img

৪ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় ৭২ ঘণ্টার বনধের ডাক আত্মসমর্পণকারী সংগঠনগুলির

আগরতলা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ঃ ২০২৪ সালের শান্তি চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং পুনর্বাসনের দাবিতে ফের আন্দোলনের পথে আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির সদস্যরা। আগামী ৪ সেপ্টেম্বর সকাল থেকে ৭২ ঘণ্টার রাজ্যব্যাপী বনধের ডাক দেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।বনধের পাশাপাশি রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, বড়মুড়া ও খোয়াই চৌমুহনি এলাকায় জাতীয় সড়ক এবং মান্দাইয়ের ভৃগুদাস পাড়া এলাকায় রেলপথ অবরোধ করা হবে।আন্দোলনের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বড়মুড়া ও মান্দাইয়ের প্রস্তাবিত অবরোধস্থল পরিদর্শন করেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। সেখানে অবরোধের সম্ভাব্য স্থান, কর্মসূচির প্রস্তুতি এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তাঁরা।আন্দোলনকারীদের অভিযোগ, ২০২৪ সালে সম্পাদিত শান্তি চুক্তিতে একাধিক বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। একইসঙ্গে আত্মসমর্পণকারী সদস্যদের পুনর্বাসন সংক্রান্ত দাবিগুলিও উপেক্ষিত রয়েছে বলে অভিযোগ তাঁদের।আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, ৩ সেপ্টেম্বর সকাল ৬টা থেকেই চম্পকনগর-সহ বিভিন্ন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি রয়েছে। এরপর ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে ৭২ ঘণ্টার রাজ্যব্যাপী বনধ।তাঁদের বক্তব্য, বনধ ও অবরোধের পরও যদি দাবিগুলি পূরণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আন্দোলনের মেয়াদ আরও বাড়ানো হবে। ফলে আগামী কয়েকদিনে রাজ্যের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles