27 C
Agartala
Saturday, September 12, 2026

Buy now

spot_img

১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ, টায়ার জ্বালিয়ে আসাম–আগরতলা জাতীয় সড়ক অবরুদ্ধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ : ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার ভোর থেকেই ৭২ ঘণ্টার আসাম–আগরতলা জাতীয় সড়ক অবরোধ শুরু করেছে আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির যৌথ মঞ্চ।

NLFT (ORI), NLFT (PD), ATTF, NLFT (NB), JARC, JAC এবং ATTF (OLD)—এই সাতটি সংগঠনের যৌথ উদ্যোগে বড়মুড়া চন্দ্র সাধুপাড়া এলাকায় জাতীয় সড়কে অবস্থান নিয়ে শুরু হয় অবরোধ। আন্দোলনকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। এর জেরে জাতীয় সড়কে যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। বিভিন্ন প্রান্তে আটকে পড়ে বহু যানবাহন। চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচলতি মানুষ।অবরোধকে ঘিরে বড়মুড়া চন্দ্র সাধুপাড়া এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতির উপর নজর রাখার পাশাপাশি অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।অন্যদিকে, বড়মুড়ার পাশাপাশি রেলপথে বিঘুদাস এবং সড়কপথে খোয়াই চৌমুহনী এলাকাতেও অবরোধ কর্মসূচি চলছে বলে জানা গেছে। ফলে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ যোগাযোগ রুটে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।আন্দোলনকারীদের ঘোষণা, ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ৭২ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি চলবে। ফলে আগামী সময়ে পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণে আসে, এখন সেদিকেই নজর প্রশাসন ও সাধারণ মানুষের।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles