31 C
Agartala
Saturday, September 12, 2026

Buy now

spot_img

সারুমের মনুবনকুলে ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন সরকারি চাকরির পাশাপাশি বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা৩০ আগস্ট, ২০২৬ : সরকারি চাকরির পাশাপাশি বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতেও রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। বিশেষ করে প্রতিটি পরিবারের মহিলাদের স্বশক্তিকরণের মাধ্যমে আর্থসামাজিক মান উন্নয়ন ও আত্মনির্ভর জীবনের পথ খুলে দিতে সরকার নির্দিষ্ট উদ্যোগ ও লক্ষ্য নিয়ে কাজ করছে।রবিবার  আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অগ্নিনির্বাপক ও জরুরিকালীন পরিষেবা এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত চাকরির অফার প্রদান ও মহিলাদের মধ্যে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি সাবরুমের মনুবনকুলে নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশনেরও উদ্বোধন করেন। এই ফায়ার সার্ভিস স্টেশনটি গড়ে তুলতে ব্যয় হয়েছে ২ কোটি ৪৫ লক্ষ টাকা। অনুষ্ঠানে অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের ১৬ জনকে গাড়ি চালকের পদে অফার প্রদান করা হয় এবং মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে ১৮০ জন মহিলাকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ৫ জনের চাকরির অফার তুলে দেন এবং ৫ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের সামগ্রিক বিকাশের পাশাপাশি সরকার মানুষের জীবন সম্পত্তি রক্ষায়ও বদ্ধপরিকর। এক্ষেত্রে কর্মীদের ঘাটতি যেন না থাকে সেদিকেও গুরুত্ব দিয়েছে। রাজ্যের নানা স্থানে নতুন নতুন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হচ্ছে। পাশাপাশি অগ্নিনির্বাপক ও জরুরিকালীন পরিষেবাতে অত্যাধুনিক সরঞ্জাম যুক্ত করা হচ্ছে। বর্তমানে রাজ্যে ৫২টি ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে। গর্জি, বক্সনগর ও ধলাই জেলার গঙ্গানগরেও নতুন ফায়ার সার্ভিস স্টেশন গড়ে তোলা হয়েছে। আরও ৫টি স্থানে ফায়ার স্টেশন গড়ে তোলা হবে।অনুষ্ঠানে অফার প্রাপকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি কাজে যোগদান মানেই জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করা। সেক্ষেত্রে সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের বিকল্প আর কিছু নেই। ফায়ার সার্ভিসের সাথে যুক্ত কর্মীদের সদা সতর্ক সজাগ থেকে নিজেকে রক্ষা করে মানুষের জীবন সম্পত্তি রক্ষায় অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যেতে হবে। রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য মহিলাদের স্বনির্ভর করে তোলা। সেজন্য বিকল্প স্বনির্ভরমূলক কর্মসংস্থানের সাথে মহিলাদের যুক্ত করে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষিত করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে মহিলাদের বিভিন্ন স্বনির্ভরমূলক কর্মসংস্থানের সাথেও যুক্ত করা হচ্ছে। ২০২৬-২৭ অর্থবর্ষে এখন পর্যন্ত এই প্রকল্পে ২, ১৩০ জন মহিলা উপকৃত হয়েছেন।অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা বলেন, দেশের প্রধানমন্ত্রী দেশকে আত্মনির্ভর করে তুলতে উৎপাদনে ভোকাল ফর লোকালে বিশেষ জোর দিয়েছেন। রাজ্য সরকারও রাজ্যকে আত্মনির্ভর করে তুলতে রাজ্যের মহিলাদের বিভিন্ন অর্থনৈতিক প্রক্রিয়ার সাথে যুক্ত করে স্বনির্ভর করে তুলতে কাজ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। স্বাগত ভাষণ রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। ধন্যবাদ জ্ঞাপন করেন অগ্নিনির্বাপক ও জরুরিকালীন পরিষেবা দপ্তরের অধিকর্তা তমাল মজুমদার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের সাফল্য নিয়ে এক তথ্যচিত্র প্রদর্শিত হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles