24.4 C
Agartala
Sunday, October 25, 2026

Buy now

spot_img

রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও কার্যকর করার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে: খাদ্যমন্ত্রী

জিরানীয়া, ২৪ অক্টোবর, ২০২৬ : শারদোৎসব ও দীপাবলি উপলক্ষে রেশন শপের মাধ্যমে বিনামূল্যে সুজি, ময়দা ও চিনি বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার রাণীরবাজারের ১নং রেশন শপে এই কর্মসূচির সূচনা করে খাদ্যমন্ত্রী বলেন, উৎসবের মরশুমে মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের আনন্দকে আরও আনন্দময় করে তোলার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও কার্যকর করার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের কাছে রেশন শপের মাধ্যমে নির্ধারিত সময়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য খাদ্য দপ্তর নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে সমাজের সব অংশের মানুষের সার্বিক উন্নয়ন। তবেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে উঠবে বলে তিনি আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে খাদ্য দপ্তরের প্রধান সচিব শান্তনু বলেন, শারদোৎসব ও দীপাবলি উপলক্ষে অন্ত্যোদয় ও পিজি রেশন কার্ডধারীরা কার্ড পিছু ৫০০ গ্রাম করে বিনামূল্যে সুজি পাবেন। পাশাপাশি প্রতিটি রেশন কার্ডধারী বিনামূল্যে ১ কেজি চিনি ও ২ কেজি ময়দা পাবেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক অনিমেষ ধর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ, বিশিষ্ট সমাজসেবী রণজিৎ রায় চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে অতিথিগণ ১০ জন ভোক্তার হাতে উক্ত খাদ্য সামগ্রীর ব্যাগ তুলে দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles