31 C
Agartala
Saturday, September 12, 2026

Buy now

spot_img

বিধানসভায় প্রাক্তন রাজ্যপাল-সহ পাঁচ প্রয়াতের প্রতি শোক জ্ঞাপন

আগরতলা, ২৭ আগস্ট ২০২৬ : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভার তিন দিনের অধিবেশন। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি. ওয়াই. পাতিল, প্রাক্তন মন্ত্রী কালিদাস দত্ত, প্রাক্তন মন্ত্রী ফয়জুর রহমান, প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরা এবং প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্যের প্রয়াণে শোক জ্ঞাপন করা হয়।এদিন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া প্রয়াতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। রাজ্যের জনজীবন ও প্রশাসনিক ক্ষেত্রে তাঁদের অবদানের কথাও স্মরণ করেন তিনি।অধ্যক্ষ প্রয়াতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁদের আত্মার শান্তি কামনা করে বিধানসভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles