24.6 C
Agartala
Wednesday, October 28, 2026

Buy now

spot_img

মায়ের গমন অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি চূড়ান্ত, নিরাপত্তায় বিশেষ নজর

আগরতলা, ৯ অক্টোবর, ২০২৬ : মায়ের গমন অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুক্রবার আগরতলা পুরনিগমের কনফারেন্স হলে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করা হয়।

আগরতলা পুরনিগম ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা, সিটি সেন্টারের সামনে ব্যারিকেড স্থাপন এবং যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়। জরুরি পরিষেবার যানবাহন চলাচল স্বাভাবিক রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।বৈঠকে মেয়র দীপক মজুমদার অংশগ্রহণকারী ক্লাব ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলিকে অনুষ্ঠান সফল করতে সহযোগিতার আহ্বান জানান। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য মায়ের গমনের নির্ধারিত রুট সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ছিলেন পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, কমিশনার সাজুবাহিদ এ, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডা. বিশাল কুমার, স্মার্ট সিটির সিইও জি শারথ নায়েক, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, ট্রাফিকের পুলিশ সুপার কান্তা জাঙ্গির-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles