31.6 C
Agartala
Wednesday, October 28, 2026

Buy now

spot_img

নীরমহলকে আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগী রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

সোনামুড়া, ৯ অক্টোবর, ২০২৬ : পর্যটকদের কাছে নীরমহলকে আরও আকর্ষণীয় করে তুলতে রাজ্য সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী(ডা.) মানিক সাহা। শুক্রবার মেলাঘরের রাজঘাটে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নীরমহল জল উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে রুদ্রসাগরে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি এ কথা বলেন।মুখ্যমন্ত্রী বলেন, নীরমহল ত্রিপুরার ইতিহাস ও ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। এর স্থাপত্য রাজন্য সংস্কৃতির পরিচয় বহন করে। নীরমহলের খ্যাতি রাজ্য কিংবা উত্তর-পূর্ব ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশ-বিদেশেও এর পরিচিতি রয়েছে। পর্যটনের অন্যতম আকর্ষণ এই স্থানকে আরও জনপ্রিয় করে তুলতে বছরে একাধিকবার নীরমহল জল উৎসব আয়োজনের পরামর্শ দেন তিনি। এর মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও অর্থনীতির বিকাশের পাশাপাশি বিদেশি পর্যটকদেরও আকৃষ্ট করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ। স্বাগত বক্তব্য রাখেন সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক তফাজ্জল হোসেন, জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা, মোহনভোগ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীবাস ভৌমিক, মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে মনসামঙ্গল, দূরপাল্লার সাঁতার ও নৌকাবাইচ প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles