24.6 C
Agartala
Wednesday, October 28, 2026

Buy now

spot_img

রঞ্জিতনগর জলাশয়ের সৌন্দর্যায়নে ব্যয় ১.৪৯ কোটি, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ অক্টোবর ২০২৬ : আগরতলা পুর নিগমের ১৪ নম্বর ওয়ার্ডের রঞ্জিতনগর জলাশয়ের নবনির্মিত সৌন্দর্যায়ন পরিকাঠামোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এই প্রকল্পে ব্যয় হয়েছে ১ কোটি ৪৯ লক্ষ টাকা।মখ্যমন্ত্রী বলেন, জলাশয়গুলির সংস্কার ও সৌন্দর্যায়নের মাধ্যমে শহরের পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি জল সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আগরতলার যানজট নিরসনে উড়ালপুল ও রিং রোড নির্মাণের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। পাশাপাশি মহিলাদের স্বনির্ভরতা, যুবকদের কর্মসংস্থান এবং রাজ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব দেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার সাজু বাহিদ এ,-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles