আগরতলা, ২৫ এপ্রিল : ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক কর্মচারী সমিতি ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক অফিসার্স ইউনিয়নের যৌথ চতুর্থ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন শুরু হল শনিবার। ২৫ ও ২৬ এপ্রিল দুইদিন ব্যাপী এই রাজ্য সম্মেলন শুরু হল রাজধানীর কৃষ্ণনগরস্থিত দশরথ দেব মেমোরিয়াল অডিটোরিয়ামে। সম্মেলনে উভয় সংগঠনের সদস্য সদস্যারা প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন। সম্মেলনে উপস্থিত ছিলেন ন্যাশেনাল ফেডারেশন আর.আর.বি ব্যাঙ্ক অফিসার এসোসিয়েশনের সভাপতি জৈন সিং রাওয়াত। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইদিনের সম্মেলনের বিষয়ে তুলে ধরেন।





