27 C
Agartala
Saturday, September 12, 2026

Buy now

spot_img

পাঁচ দিনের ব্যাংকিং ব্যবস্থা চালুর দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর ২০২৬ : ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে শুক্রবার সারা দেশব্যাপী ব্যাংক ধর্মঘট পালিত হয়। ধর্মঘটকে কেন্দ্র করে ত্রিপুরার বিভিন্ন ব্যাংকের সামনেও কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।ব্যাংক কর্মীদের অন্যতম প্রধান দাবি, সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং ব্যবস্থা চালু করা। অর্থাৎ শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি রেখে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ব্যাংক পরিষেবা চালু রাখার দাবি জানিয়েছে কর্মী সংগঠনগুলি। ইউনিয়নগুলির দাবি, ২০২৪ সালের চুক্তিতে পাঁচ দিনের ব্যাংকিং ব্যবস্থা চালুর বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও এখনও তা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি।এছাড়াও নতুন PLI (Performance Linked Incentive) ব্যবস্থা নিয়েও আপত্তি জানিয়েছে কর্মী সংগঠনগুলি। তাদের অভিযোগ, নতুন ব্যবস্থায় বৈষম্য ও অস্পষ্টতা রয়েছে। তাই PLI ব্যবস্থার পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় পরিবর্তনের দাবি জানিয়েছে তারা।কর্মী সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর তিন দিনব্যাপী ধর্মঘট পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে ২৬ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ব্যাংক কর্মী সংগঠনগুলি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles