34 C
Agartala
Tuesday, April 21, 2026

Buy now

spot_img

শুরু হলো বিশেষভাবে সক্ষম ও ৮৫ ঊর্ধ্ব ভোটারদের ‘ভোট ফ্রম হোম’ প্রক্রিয়া

ধর্মনগর,৩১ মার্চ : ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে আজ, ৩১ মার্চ থেকে শুরু হলো বিশেষভাবে সক্ষম  ও ৮৫ ঊর্ধ্ব প্রবীণ ভোটারদের জন্য বিশেষ ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে এই উদ্যোগের আওতায় নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করছেন। এই প্রক্রিয়া চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত।গণতন্ত্রের উৎসবে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতেই কমিশনের এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ৮৫ বছরের ঊর্ধ্ব ভোটারের সংখ্যা ১১৬ জন এবং বিশেষভাবে সক্ষম ভোটার রয়েছেন ৬৯ জন—মোট ১৮৫ জন ভোটার এই সুবিধার আওতায় রয়েছেন। মঙ্গলবার সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নির্বাচন দপ্তরের কর্মীরা ব্যালট বক্স নিয়ে ভোটারদের বাড়িতে পৌঁছাতে শুরু করেন। সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে বাড়ির ভেতরেই ভোটগ্রহণ সম্পন্ন হচ্ছে। পাশাপাশি পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতেই ভোট গ্রহণ করা হচ্ছে। প্রশাসনের লক্ষ্য, নির্ধারিত তিন দিনের মধ্যেই এই ১৮৫ জন ভোটারের ভোট সংগ্রহ সম্পূর্ণ করা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles