34 C
Agartala
Tuesday, April 21, 2026

Buy now

spot_img

শিশুদের ছোট বেলা থেকেই দাঁতের পরিচর্যা সহ স্বাস্থ্য বিষয়ক নানা বিষয়ে সচেতন করে তুলতে হবে মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ মার্চ : রাজ্যে বর্তমানে উন্নত চিকিৎসা পরিষেবার পরিধি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বর্হিরাজ্যে রোগী রেফারের সংখ্যা ক্রমশ কমছে। কারণ রাজ্যেই এখন উন্নত চিকিৎসা পরিষেবার সুযোগ সুবিধা রয়েছে। শনিবার প্রজ্ঞাভবনে ন্যাশনাল হেলথ মিশনের ন্যাশন্যাল ওরাল হেলথ শাখা, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা, আগরতলা গভর্মেন্ট ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতালের যৌথ উদ্যোগে বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস, ২০২৬ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার মেডিক্যাল ইউনিভার্সিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। চিকিৎসা পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে ১০০ শয্যা বিশিষ্ট নতুন টার্সিয়ারি হাসপাতাল গড়ে তুলার পরিকল্পনা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, মৌখিক স্বাস্থ্যক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা অত্যন্ত জরুরী। শিশুদের ছোট বেলা থেকেই দাঁতের পরিচর্যা সহ স্বাস্থ্য বিষয়ক নানা বিষয়ে সচেতন করে তুলতে হবে। তিনি বলেন, রাজ্যের চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের ফলে বর্তমানে কিডনি ট্রান্সপ্লান্ট করা সম্ভব হচ্ছে। আগামী দিনে লিভার ট্রান্সপ্লান্ট করার উদ্যোগও নেওয়া হবে। চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রতিনিয়ত নিজেদের নলেজ বাড়াতে হবে। পাশাপাশি চিকিৎসকদের চর্চার মধ্য দিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে হবে মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসা বিদ্যায় নানা ক্ষেত্রে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের সব সময় চিকিৎসা বিদ্যার নতুন নতুন বিষয়ে জানার আগ্রহ থাকতে হবে। তাহলে সার্জারি সহ নানা চিকিৎসা বিদ্যায় পারদর্শী হওয়া যাবে। সরকার রাজ্যে চিকিৎসা পরিষেবার উন্নত করার পাশাপাশি রাজ্যকে এইডস ও নেশামুক্ত রাজ্য গড়ে তুলতে বিশেষ জোর দিয়েছে। সেজন্য রাজ্য সরকার নানা ব্যবস্থাও গ্রহণ করেছে। অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর আরও উন্নত করার লক্ষ্যে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে উন্নত আধুনিক চিকিৎসা সরঞ্জাম ব্যবহারেও জোর দিয়েছে সরকার। অনুষ্ঠানে মৌখিক স্বাস্থ্য কার্যক্রম সম্পর্কিত একটি তথ্য চিত্র প্রদর্শণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডা. অঞ্জন দাস, রাজ্যের মেডিক্যাল এডুকেশনের ডিরেক্টর ডা. এইচ পি শর্মা, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সভাপতি ডা. অমিত লাল গৌস্বামী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশন্যাল হেলথ মিশন, ত্রিপুরার যুগ্ম মিশন অধিকর্তা ডা. নূপুর দেববর্মা। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা দেবশ্রী দেববর্মা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles