23.5 C
Agartala
Thursday, October 29, 2026

Buy now

spot_img

মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, উত্তেজনা বামুটিয়ায়

আগরতলা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ঃ সিপিআইএমের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকারের কনভয় আটকে হামলার অভিযোগ উঠল বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। রবিবার দুপুরে মোহনপুর মহকুমার বামুটিয়ার কালীবাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দলীয় সূত্রের দাবি, মানিক সরকারের কনভয় কালীবাজার এলাকায় পৌঁছালে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা সেটি আটকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ করেন। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং কনভয়ের একটি এসকর্ট গাড়িতে ভাঙচুর চালানো হয়। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট কনভয় আটকে থাকার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বাম যুব কর্মীরা প্রতিরোধ গড়ে তুললে এলাকায় আরও উত্তেজনা তৈরি হয়।

ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মানিক সরকার। তাঁর অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ ও এসডিপিও উপস্থিত থাকা সত্ত্বেও তাঁর কনভয়ের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশের নিষ্ক্রিয়তারও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, ঘটনার নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর প্রশ্ন, পর্যাপ্ত পুলিশ বাহিনী এবং এসডিপিওর উপস্থিতি থাকা সত্ত্বেও কীভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার মতো পরিস্থিতি তৈরি হল।ঘটনাকে ঘিরে বামুটিয়ার কালীবাজার এলাকায় রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles