31 C
Agartala
Saturday, September 12, 2026

Buy now

spot_img

পৃথক তিপ্রাল্যান্ডের দাবিতে আগরতলায় আইপিএফটি’র মিছিল

আগরতলা, ২৩ আগস্ট, ২০২৬ : পৃথক তিপ্রাল্যান্ড রাজ্য গঠনের দাবিতে আগরতলায় মিছিল করল রাজ্য সরকারের অন্যতম শরিক দল ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (আইপিএফটি)। রবিবার তিপ্রাল্যান্ড দাবি দিবস উপলক্ষে রাজধানী আগরতলায় এই মিছিলের আয়োজন করা হয়।

মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা আইপিএফটি নেতা শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়াও দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা অংশ নেন।উত্তরগেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। মিছিলে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। পৃথক তিপ্রাল্যান্ড রাজ্য গঠনের দাবিতে তাঁরা বিভিন্ন স্লোগান দেন।উল্লেখ্য, ত্রিপুরার আদিবাসী অধ্যুষিত স্বশাসিত জেলা পরিষদ এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিকে সামনে রেখে ২০০৯ সালে আইপিএফটি প্রতিষ্ঠিত হয়। দল প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর ২৩ আগস্ট দিনটি ‘তিপ্রাল্যান্ড দাবি দিবস’ হিসেবে পালন করে আসছে দলটি।এদিনের কর্মসূচিতে বিশেষভাবে নজর কাড়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার উপস্থিতি। রাজ্য সরকারের মন্ত্রী হওয়া সত্ত্বেও পৃথক রাজ্যের দাবিতে তাঁকে প্রকাশ্যে রাজপথে মিছিলে হাঁটতে দেখা যায়। মিছিল চলাকালীন তিনিও তিপ্রাল্যান্ডের দাবিতে স্লোগান দেন।আইপিএফটি বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের অন্যতম শরিক দল। ফলে সরকারের একজন মন্ত্রীর পৃথক রাজ্যের দাবিতে প্রকাশ্য মিছিলে অংশগ্রহণকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। একই সঙ্গে, এই কর্মসূচির মাধ্যমে পৃথক তিপ্রাল্যান্ডের দাবিতে দলের অবস্থানও ফের স্পষ্ট করল আইপিএফটি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles