23.7 C
Agartala
Wednesday, October 28, 2026

Buy now

spot_img

দুর্গাপূজায় নিরাপত্তার চাদরে ত্রিপুরা, মোতায়েন হবে ১০ হাজারের বেশি পুলিশ-টিএসআর

আগরতলা, ৮ অক্টোবর, ২০২৬ : আসন্ন দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে গোটা রাজ্যে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। পূজার দিনগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও দর্শনার্থীদের নিরাপত্তায় ১০ হাজারেরও বেশি পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন করা হবে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ মহানির্দেশক জি এস রাও।বৃহস্পতিবার রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এবছর এখনও পর্যন্ত রাজ্যে ২,৯০৫টি দুর্গাপূজার তথ্য পাওয়া গেছে। নিরাপত্তার জন্য ২৫৬টি পুলিশ সহায়তা কেন্দ্র, ১৮০-১৯০টি সিসি ক্যামেরা এবং ১৫৯টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে।পুজোর আগে বাজার ও দোকানে বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ২৯টি বিশেষ পুলিশ পেট্রোল ভ্যান কাজ করছে। আগরতলায় এবছর প্রায় ৪৫০টি দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শহরে যানজট নিয়ন্ত্রণে সন্ধ্যা ৫টা থেকে রাত ১টা পর্যন্ত বিভিন্ন এলাকায় নো-এন্ট্রি ব্যবস্থা থাকবে। জরুরি প্রয়োজনে গ্রিন করিডোরের ব্যবস্থাও রাখা হবে।দর্শনার্থীদের সহায়তায় ২৪ ঘণ্টা পুলিশ কন্ট্রোল রুম চালু থাকবে এবং মহিলাদের নিরাপত্তায় বাড়ানো হবে মহিলা পুলিশের সংখ্যা। রেলযাত্রীদের নিরাপত্তাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ মহানির্দেশক জানান, ইতিমধ্যেই পূজা কমিটিগুলির সঙ্গে বৈঠক হয়েছে। প্রতিটি প্যান্ডেলে স্বেচ্ছাসেবক রাখার জন্য কমিটিগুলিকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বিমান ও রেলযাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দর ও রেলস্টেশনে পৌঁছতে আগে থেকেই যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles