31 C
Agartala
Saturday, September 12, 2026

Buy now

spot_img

জাতীয় ক্রীড়া দিবসে বাধারঘাটে বর্ণাঢ্য অনুষ্ঠান, উন্মোচিত মেজর ধ্যানচাঁদের মর্মর মূর্তি

আগরতলা, ৩০ আগস্ট ২০২৬ : জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) যৌথ উদ্যোগে বাধারঘাটে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, হকির কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের সুযোগ্য পুত্র অশোক কুমার সিংসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের মর্মর মূর্তির আবরণ উন্মোচন। মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা আনুষ্ঠানিকভাবে মূর্তির আবরণ উন্মোচন করেন।এদিন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সফল ক্রীড়াবিদদের সম্মাননাও প্রদান করা হয়। তাঁদের হাতে পুরস্কার তুলে দিয়ে ক্রীড়াক্ষেত্রে তাঁদের অবদানের স্বীকৃতি জানানো হয়। মুখ্যমন্ত্রী বলেন, ক্রীড়াক্ষেত্রে দেশের যুবসমাজকে আরও উৎসাহিত করতে এবছর ‘খেলেগা ভারত, জিতেগা ভারত’ এই ভাবনাকে সামনে রেখে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হচ্ছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজ্যের প্রতিভাবান ক্রীড়াবিদদের সুযোগ ও সহযোগিতা প্রদানেই সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles