21.5 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

গোপন সংবাদের ভিত্তিতে দুই নেশাকারবারি গ্রেফতার, উদ্ধার নেশাজাত দ্রব্য

আগরতলা : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলা পশ্চিম থানার পুলিশ প্রগতি রোড এলাকা থেকে দু’জন নেশাকারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ধৃতদের বাড়ি রাধানগর আবাসনে বলে পুলিশ সূত্রে জানা গেছে।অভিযোগ অনুযায়ী, তারা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় বাইক ও স্কুটি নিয়ে ঘুরে ঘুরে নেশাজাত দ্রব্য বিক্রি করে আসছিল। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে এবং তল্লাশি চালিয়ে প্রায় এক লক্ষ টাকারও বেশি মূল্যের নেশাজাত দ্রব্য উদ্ধার করে।শুক্রবার পশ্চিম আগরতলা থানায় এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনার বিস্তারিত জানান থানার ভারপ্রাপ্ত ওসি রানা চ্যাটার্জী। তিনি জানান, নেশা কারবারের বিরুদ্ধে পুলিশি অভিযান আরও জোরদার করা হবে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত চলছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles