আগরতলা, ১ অক্টোবর, ২০২৬ : রাজ্যের গর্ব ও বিশ্বখ্যাত সংগীতশিল্পী কুমার শচীন দেববর্মনের জন্মবার্ষিকী বৃহস্পতিবার যথাযথ মর্যাদায় পালন করা হয়। ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগীতশিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।এদিন সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে স্থাপিত কুমার শচীন দেববর্মনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যসহ দপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরাও আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।






