29 C
Agartala
Monday, April 20, 2026

Buy now

spot_img

কয়েকটি বিক্ষিপ্ত ঘটনাকে বাদ দিলে শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে বলে জানান জিতেন্দ্র চৌধুরী

আগরতলা,১২ এপ্রিল : কয়েকটি বিক্ষিপ্ত ঘটনাকে বাদ দিলে শান্তিপূর্ণ ভাবে সাঙ্গ হল এডিসি নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। এইদিন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। ২৭ নং পূর্ব মুহুরীপুর-ভুড়াতলি কেন্দ্রের ৩৯ নং বুথ অর্থাৎ সোনামোহন পাড়া জেবি স্কুলে এইদিন ভোট দান করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ভোট দানের পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কয়েকটি বিক্ষিপ্ত ঘটনাকে বাদ দিলে শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। ভোটাররা ভোট দানের জন্য ভোট কেন্দ্রে ভিড় জমিয়েছেন। এইটা গণতন্ত্রের জন্য ভালো লক্ষন। অপরদিকে ১৫ নং জিরানিয়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তথা এডিসি-র প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধা চরণ দেববর্মা এইদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মা অভিরাম মুখুম সিনিয়র বেসিক স্কুলে। তিনি নিজের ভোটাধিকার প্রয়োগের পর জানান একটা চাপা ভিতি সন্ত্রাসের পরিবেশ রয়েছে। কয়েকটি ভোট কেন্দ্র থেকে সিপিআইএম-এর পোলিং এজেন্টকে ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে ভোট কেন্দ্র থেকে। এইটা ঠিক নয়। তিনি সকল ভোটারদের প্রতি আহ্বান জানান নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। ২০২১ সালের এডিসি নির্বাচনে বামেরা খাতাই খুলতে পারে নি। বলতে গেলে বামেদের বিপর্যয় হয়েছিল। সেই জায়গায় দাড়িয়ে এইবার বামেদের দাবি ২০২১ সালের তুলনায় এইবার তাদের ফলাফল ভালো হবে। এখন দেখার এইবার প্রত্যাশা অনুযায়ী বামেদের ফলাফল হয় কিনা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles