আগরতলা,১২এপ্রিল : রবিবার অনুষ্ঠিত হয় এডিসি নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। এইদিন বিকাল ৪ টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে প্রায় ৮১ শতাংশ। তবে ভোটের হার আরও ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে। কারন বিকাল ৪ টার পরও অনেক গুলি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। ২০২১ সালের তুলনায় এইবার ভোটের হার বৃদ্ধি পেয়েছে। রবিবার সন্ধ্যায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। এইদিনের সাংবাদিক সম্মেলন থেকে তিনি ভোট গ্রহণ পর্বের সাথে যুক্ত ভোট কর্মী, নিরাপত্তা রক্ষি থেকে শুরু করে এডিসি এলাকার ভোটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজীব ভট্টাচার্য দাবি করেন এডিসি নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। এইবার এডিসি-তে ত্রিপল ইঞ্জিনের সরকার হবে।





