20.3 C
Agartala
Monday, March 9, 2026

Buy now

spot_img

এলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে বীর শহীদদের প্রতি উপরাষ্ট্রপতির শ্রদ্ধার্ঘ্য অর্পণ

আগরতলা : উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণাণ রবিবার এলবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে কিছুক্ষন নিরবতা পালন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরাপত্তা বাহিনীর যে সমস্ত আধিকারিক ও জওয়ান প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। উপরাষ্ট্রপতি এলবার্ট এক্কা পার্কের ভিজিটারস বুকেও তাঁর অভিমত লিপিবদ্ধ করেন।উপরাষ্ট্রপতি এলবার্ট এক্কা মেমোরিয়াল পার্কে গিয়ে পৌঁছলে তাঁকে স্বাগত জানান কৃষিমন্ত্রী রতনলাল নাথ, শিল্পমন্ত্রী সান্তনা চাকমা। সেই সময় উপরাষ্ট্রপতির সঙ্গে পার্কে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু , মুখ্যসচিব জে কে সিনহা এবং প্রশাসনের পদস্থ আধিকারিকগণ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles