32.2 C
Agartala
Wednesday, June 17, 2026

Buy now

spot_img

এডিসি প্রশাসনের বিরুদ্ধে চাকুরি কেলেঙ্কারি অভিযোগ উত্থাপন করলেন রেবতী কুমার ত্রিপুরা

আগরতলা,২৬ এপ্রিল : এডিসি প্রশাসনের চাকুরি কেলেঙ্কারি সহ একাধিক বিষয় নিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করল প্রদেশ বিজেপির এক প্রতিনিধি দল। রাজ্যপালের সাথে সাক্ষাৎ করার পর রবিবার সন্ধ্যায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা জানান ২০২১ সালে এডিসি-র ক্ষমতা দখল করে তিপ্রা মথা। ২০২৬ সালের এডিসি নির্বাচনেও তিপ্রা মথা জয়লাভ করেছে। সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠান। কিন্তু এডিসি প্রশাসন ১০ মার্চ ১২০ জনকে অবৈধ ভাবে নিয়োগ করার প্রক্রিয়া সামনে এসেছে। নির্বাচন চলাকালিন সময় এই নিয়োগ প্রক্রিয়া করা হয়েছে। কোন ধরনের নিয়ম নীতি না মেনে এই চাকুরি গুলি প্রদান করা হয়েছে। এই চাকুরি প্রদানের ক্ষেত্রে স্বজন পোষণ হয়েছে বলে অভিযোগ করেন রেবতী কুমার ত্রিপুরা। তিনি আরও জানান এই ১২০ টি শূন্যপদ পূরণ করার পূর্বে কোন ধরনের বিজ্ঞাপনও দেয় নি এডিসি প্রশাসন। এই বিষয়ে রাজ্যের রাজ্যপালকে অবগত করা হয়েছে বলে জানান রেবতী কুমার ত্রিপুরা। সাংবাদিক সম্মেলনে রেবতী কুমার ত্রিপুরা জানান বিজেপির নব নির্বাচিত ৪ জন এমডিসি সোমবারের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করবে। সাংবাদিক সম্মেলনে রেবতী কুমার ত্রিপুরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles