25.4 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

আগরতলা রেল স্টেশন থেকে পিস্তল ও নেশার সামগ্রী সহ আটক দুই যুবক

আগরতলা : আগরতলা রেল স্টেশনে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড়সড় সাফল্য। রানী কমলাবতী এক্সপ্রেস ট্রেনটি আগরতলা স্টেশন অতিক্রম করার সময় তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও নেশাজাতীয় কফ  সিরাপসহ দুই যুবককে আটক করা হয়। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল ও বিপুল পরিমাণ নেশার সিরাপ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।এ বিষয়ে ডিআইজিপি রতিরঞ্জন দেবনাথ জানান, রেল স্টেশন ও ট্রেনের নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও নেশার সামগ্রী কোথা থেকে আনা হয়েছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles