31.5 C
Agartala
Saturday, June 13, 2026

Buy now

spot_img

অপারেশন সিন্দুর ভারতের সামরিক সক্ষমতার প্রতিফলন: রাজ্যপাল

আগরতলা, ১৪ মে,২০২৬ : সামরিক প্রতিষ্ঠান, আধা সামরিক বাহিনী, পুলিশ এবং অসামরিক প্রশাসনের পারস্পরিক সম্পর্ক এবং ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে ত্রিপুরা এক নিরাপদ, সহনশীল এবং আদর্শ রাজ্যে পরিণত হয়েছে। বৃহস্পতিবার আগরতলায় ২১ সেক্টর আসাম রাইফেলসের সদর দপ্তরে আলফা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মিলিটারি সিভিল ফিউশন শীর্ষক আলোচনাচক্রে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু একথা বলেন।আলোচনাসভায় রাজ্যপাল বলেন, বর্তমানে বহু দেশ সামরিক সহযোগিতা, কৌশলগত পরামর্শ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বের জন্য ভারতের সহযোগিতা চাইছে। যা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রতি আস্থা ও দক্ষতার প্রতিফলন হিসেবেই পরিগণিত হয়েছে। ভারতের প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতার প্রসঙ্গও তিনি তুলে ধরেন। তিনি বলেন, অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে। অপারেশন সিন্দুর ভারতের সামরিক সক্ষমতার প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, বি.এস.এফ. ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি, অলক কুমার চক্রবর্তী, ৭৩ মাউন্টেন ব্রিগেডের কমান্ডেন্ট ডি.কে. সিং, রাজ্যের স্বরাষ্ট্র সচিব অভিষেক সিং, ২১ সেক্টর আসাম রাইফেলসের ডি.আই.জি. ও কমান্ডেন্ট ব্রিগেডিয়ার নিশান চান্দেল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles