34 C
Agartala
Tuesday, April 21, 2026

Buy now

spot_img

TET-2 (GT) উত্তীর্ণ বেকার প্রার্থীরা শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করে সকল উত্তীর্ণ প্রার্থীকে একসঙ্গে নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখান প্রার্থীরা

আগরতলা,৭ এপ্রিল : TET-2 (GT) উত্তীর্ণ বেকার প্রার্থীরা শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করে সকল উত্তীর্ণ প্রার্থীকে একসঙ্গে নিয়োগের দাবিতে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায়-এর বাসভবনের সামনে।বিক্ষোভকারীদের দাবি, মোট ১৪৮৮ জন TET উত্তীর্ণ প্রার্থীর মধ্যে বর্তমানে মাত্র ১০১০ জনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। এর ফলে উল্লেখযোগ্য সংখ্যক যোগ্য প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।প্রার্থীদের বক্তব্য, শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করে TET-2 (GT) উত্তীর্ণ সকল প্রার্থীকে একসঙ্গে নিয়োগ দিতে হবে, যাতে কোনো যোগ্য প্রার্থী বাদ না পড়েন। এই দাবিকে সামনে রেখেই তারা আন্দোলনে সামিল হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের আটক করে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। তবে প্রার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles