23.7 C
Agartala
Thursday, October 29, 2026

Buy now

spot_img

মাদকবিরোধী বার্তা নিয়ে ত্রিপুরা পুলিশের ৩,০০০ কিমি মোটরসাইকেল র‍্যালি

আগরতলা, ৮ অক্টোবর, ২০২৬ : ‘রাষ্ট্রীয় একতা দিবস’ উপলক্ষে মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে ত্রিপুরা পুলিশের উদ্যোগে শুরু হল প্রায় ৩,০০০ কিলোমিটারের দীর্ঘ মোটরসাইকেল র‍্যালি। বৃহস্পতিবার আগরতলার এ.ডি. নগর পুলিশ লাইনের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়াম থেকে র‍্যালির আনুষ্ঠানিক সূচনা হয়।‘Fight Against Drugs’ বার্তাকে সামনে রেখে এই র‍্যালি আগরতলা থেকে প্রায় ৩,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গুজরাটের কেভাদিয়ার একতা নগরে পৌঁছাবে।র‍্যালিতে ত্রিপুরা পুলিশের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের পুলিশ বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও কেন্দ্রীয় পুলিশ সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।মাদকদ্রব্যের অপব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং ‘মাদকমুক্ত ভারত’-এর বার্তা ছড়িয়ে দেওয়াই এই র‍্যালির মূল লক্ষ্য। অনুষ্ঠানে র‍্যালির শুভ সূচনা করেন ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি জি. কে. রাও। উপস্থিত ছিলেন পুলিশের অন্যান্য আধিকারিকরাও।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles