23.5 C
Agartala
Thursday, October 29, 2026

Buy now

spot_img

জিবিপি হাসপাতালে ভিডিও ধারণের প্রতিবাদ, ধর্মঘটে আবাসিক চিকিৎসকরা

আগরতলা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : আগরতলার জিবিপি হাসপাতালে মেডিসিন বিভাগের বহির্বিভাগে ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে বুধবার কর্মবিরতি পালন করলেন এজিএমসি ও জিবিপি হাসপাতালের আবাসিক চিকিৎসকরা। ঘটনাকে ঘিরে চিকিৎসকদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে একাধিক দাবি সামনে এনেছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন।জানা গেছে, মঙ্গলবার এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের বিরুদ্ধে এক রোগী যৌন হেনস্তার অভিযোগ তোলেন। এরপর সংশ্লিষ্ট চিকিৎসকের ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করেই বুধবার কর্মবিরতিতে যান আবাসিক চিকিৎসকরা।রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সামাজিক মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া সংশ্লিষ্ট ভিডিও অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচার হয়ে থাকলে তার সংশোধন এবং প্রয়োজনে ক্ষমা চাওয়ার ব্যবস্থাও করতে হবে।সংগঠনের আরও দাবি, কোনো চিকিৎসককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফাভাবে ‘মিডিয়া ট্রায়াল’ করা যাবে না। হাসপাতালের ওয়ার্ড, ওপিডি-সহ রোগী পরিষেবা এলাকায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের গোপনীয়তা এবং নিরাপত্তার স্বার্থে অনুমতি ছাড়া ছবি তোলা ও ভিডিও ধারণ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। এছাড়াও, অভিযোগকারী ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগের অভিযোগে মেডিকেল সুপারিনটেনডেন্টের মাধ্যমে এফআইআর দায়ের এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে সংগঠনটি।চিকিৎসকদের নিরাপত্তা নিয়েও একাধিক দাবি জানানো হয়েছে। হাসপাতাল চত্বরে বর্তমানে থাকা এসআইআরস নিরাপত্তারক্ষীদের পরিবর্তে টিএসআর জওয়ান মোতায়েন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন।ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে চিকিৎসকদের নিরাপত্তা, রোগীর গোপনীয়তা এবং অনুমতি ছাড়া ভিডিও ধারণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles