27 C
Agartala
Saturday, September 12, 2026

Buy now

spot_img

আগরতলা পুরনিগম এলাকায় নকসা সমীক্ষার সূচনাস

আগরতলা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : আগরতলা পুরনিগম এলাকায় ন্যাশনাল জিওস্পেশিয়াল নলেজ বেসড ল্যান্ড সার্ভে অব আরবান হেবিটেশানস (নকসা) প্রকল্পটি একটি পাইলট প্রজেক্ট হিসেবে বাস্তবায়িত হচ্ছে। এর প্রথম পর্যায়ের আওতায় প্রায় ৩১.০৫ বর্গ কিলোমিটার এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। এই সমীক্ষা এলাকায় ২৫টি রাজস্ব মৌজা এবং ৩৫টি পুর ওয়ার্ড সম্পূর্ণ বা আংশিকভাবে অন্তর্ভুক্ত রয়েছে।বুধবার আগরতলা শিট নং ১৩ মৌজা থেকে এই সমীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। প্রশিক্ষিত সমীক্ষা দল আধুনিক সমীক্ষা প্রযুক্তি, যেমন ইলেকট্রনিক টোটাল স্টেশন (ইটিএস) এবং জিএনএসএস ব্যবহার করে মাঠ সমীক্ষা, ভূমিস্তর যাচাই এবং সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ পরিচালনা করছে।নকসা পাইলটের মূল উদ্দেশ্য হল স্থানিক ও সম্পত্তি সংক্রান্ত তথ্যের সমন্বয়ের মাধ্যমে শহরাঞ্চলের সম্পত্তির একটি নির্ভুল ও সমন্বিত জিওস্পেশিয়াল ডাটাবেস তৈরী করা। এই উদ্যোগের মাধ্যমে নগর ভূমি রেকর্ডকে আরও শক্তিশালী করা, স্বচ্ছতা বৃদ্ধি, উন্নত নগর পরিকল্পনায় সহায়তা এবং সম্পত্তি সংক্রান্ত পরিষেবা আরও কার্যকর করার লক্ষ্যে নেওয়া হয়েছে। সমীক্ষার মাধ্যমে সংগৃহীত ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতে সমীক্ষাভুক্ত সম্পত্তির জন্য আরবান প্রোপার্টি (UrPro) কার্ড প্রস্তুত করা হবে।এই সমীক্ষা ভূমিলেখ্য ও বন্দোবস্ত দপ্তর, এসপিএমইউ নকসা, আগরতলা পুরনিগম এবং সংশ্লিষ্ট মাঠপর্যায়ের আধিকারিকদের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। নির্ধারিত সমীক্ষা এলাকার নাগরিকদের মাঠ সমীক্ষা ও ভূমিস্তর যাচাইয়ের সময় সমীক্ষা দলকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভূমিলেখ্য ও বন্দোবস্ত দপ্তরের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles