27 C
Agartala
Saturday, September 12, 2026

Buy now

spot_img

বিশ্ব ফিজিওথেরাপি দিবসে আগরতলায় সচেতনতার পদযাত্রা, বার্তা শরীরচর্চা ও সুস্থ জীবনের

আগরতলা, ৮ সেপ্টেম্বর ২০২৬ : শুধু চিকিৎসা নয়, সুস্থ জীবনযাপনের ক্ষেত্রেও ফিজিওথেরাপির গুরুত্ব তুলে ধরতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত হল সচেতনতামূলক ওয়াকাথন। আমতলী-হাপানিয়াস্থিত Tripura Institute of Paramedical Sciences (TIPS) এবং Indian Association of Physiotherapists (IAP), Tripura Branch-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।এবারের বিশ্ব ফিজিওথেরাপি দিবসের মূল ভাবনা—কার্ডিওভাসকুলার রোগ ও স্ট্রোক প্রতিরোধ, ব্যবস্থাপনা এবং পুনর্বাসনে ফিজিওথেরাপি ও নিয়মিত শারীরিক কার্যকলাপের ভূমিকা। সেই বার্তাকেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শহর আগরতলায় এই পদযাত্রার আয়োজন করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের মূল ফটক থেকে শুরু হয় ওয়াকাথন। বিভিন্ন সড়ক পরিক্রমা করে পদযাত্রাটি পুনরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়। ওয়াকাথনে অংশগ্রহণকারীদের হাতে ছিল সচেতনতামূলক বার্তা। নিয়মিত শরীরচর্চা, শারীরিকভাবে সক্রিয় থাকা এবং রোগ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় এই কর্মসূচির মাধ্যমে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমন্যাস্টিক্স কোচ তথা দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত বিশ্বেশ্বর নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন TIPS এবং IAP-এর সদস্য, ফিজিওথেরাপিস্ট, শিক্ষার্থী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।আয়োজকদের বক্তব্য, বর্তমান সময়ে হৃদরোগ, স্ট্রোকসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে নিয়মিত শারীরিক কার্যকলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রোগের চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা তৈরি করাও ফিজিওথেরাপি পেশার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সেই লক্ষ্যেই বিশ্ব ফিজিওথেরাপি দিবসকে কেন্দ্র করে এই সচেতনতামূলক কর্মসূচি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles