আগরতলা, ২ সেপ্টেম্বর, ২০২৬ : আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি ও দলীয় কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি, ত্রিপুরা প্রদেশের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হলো এক বিশেষ সাংগঠনিক বৈঠক।আগরতলার কৃষ্ণনগর ভবনে ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি.এল. সন্তোষ-সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।বৈঠকে প্রদেশের সাংগঠনিক নেতৃত্বের পাশাপাশি প্রদেশের বিভিন্ন মোর্চার সভাপতি, মোর্চা প্রভারী, বিভিন্ন জেলার সভাপতি, জেলা প্রভারী ও সহ-প্রভারী এবং মণ্ডল সভাপতিরা অংশ নেন।আসন্ন দিনগুলিতে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, তৃণমূল স্তরে সংগঠনকে আরও বিস্তৃত করা এবং বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। একইসঙ্গে দলীয় সংগঠনের বিভিন্ন স্তরের কার্যক্রম পর্যালোচনা করে আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও নেতৃত্বের মধ্যে মতবিনিময় হয়।বিজেপির সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করে সাধারণ মানুষের কাছে দলের কর্মসূচি ও সরকারের বিভিন্ন উদ্যোগ পৌঁছে দেওয়ার ওপরও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।ভিলেজ কমিটির নির্বাচন নিয়েও আলোচনা হয় সাংগঠনিক বৈঠকে।






