27 C
Agartala
Saturday, September 12, 2026

Buy now

spot_img

টিটিএএডিসির ৩৭টি বিলের দ্রুত অনুমোদনের দাবি, রাজ্যপালের সঙ্গে প্রদ্যোত-রুনিয়েলের বৈঠক

আগরতলা, ২৬ আগস্ট ২০২৬ : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-তে দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক বিলের দ্রুত নিষ্পত্তির দাবিতে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লুর দ্বারস্থ হল তিপ্রা মথা। বুধবার আগরতলার লোক ভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা এবং টিটিএএডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা।বৈঠকে টিটিএএডিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে কাউন্সিলে পাশ হওয়া বিলগুলির দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় সম্মতি দেওয়ার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানানো হয়।বৈঠক শেষে প্রদ্যোত কিশোর দেববর্মা জানান, টিটিএএডিসিতে একাধিক বিল ইতিমধ্যেই পাশ হয়েছে। তবে রাজ্যপালের অনুমোদন না মেলায় সেগুলি এখনও আইনে পরিণত করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।তিপ্রা মথার দাবি, টিটিএএডিসিতে পাশ হওয়া মোট ৩৭টি বিল বর্তমানে ত্রিপুরা সরকার ও রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে কয়েকটি বিল প্রায় ৮ থেকে ১০ বছর আগেই কাউন্সিলে পাশ হয়েছিল বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।দলের দাবি অনুযায়ী, এই ৩৭টি বিলের মধ্যে প্রায় ১৬ থেকে ১৭টি বিল আদিবাসীদের প্রথাগত আইন বা কাস্টমারি ল-এর সঙ্গে সম্পর্কিত। এছাড়াও ভূমির অধিকার, ব্যবসা-বাণিজ্যসহ টিটিএএডিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একাধিক বিল রয়েছে।দীর্ঘদিন ধরে আটকে থাকা এই বিলগুলির দ্রুত অনুমোদনের মাধ্যমে টিটিএএডিসির প্রশাসনিক ও আইনগত কার্যক্রম আরও গতিশীল করার দাবি জানিয়েছে তিপ্রা মথা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles