30 C
Agartala
Saturday, September 12, 2026

Buy now

spot_img

পঞ্চম রাজ্যভিত্তিক কুরাস (কুস্তি) ও দক্ষিণ জেলাভিত্তিক নেশামুক্ত ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী

সাবরুম , ৩১ জুলাই, ২০২৬ : নেশার বিরুদ্ধে রাজ্যে সামাজিক গণআন্দোলন গড়ে তুলতে হবে মানুষের শরীর ও মন ভালো রাখার ক্ষেত্রে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। তাই প্রত্যেককেই শরীর চর্চা এবং খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। এতে শুধু কোনও ব্যক্তিই নয় সামগ্রিকভাবে সমাজও উপকৃত হবে।শুক্রবার বিলোনীয়া মহকুমার ঋষ্যমুখ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের হলঘরে পঞ্চম রাজ্যভিত্তিক কুরাস (কুস্তি) প্রতিযোগিতার এবং সন্ধায় দক্ষিণ মতাইয়ের মাঠে দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক নেশামুক্ত প্রিমিয়ার লীগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ও মাড ফুটবল  প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করে মুখ্যমন্ত্রী  (ডা.) মানিক সাহা একথা বলেন।মুখ্যমন্ত্রী বলেন, খেলাধুলা যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে দূরে রাখার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক ভূমিকা নিয়ে থাকে। নেশার বিরুদ্ধে লড়াইয়ে একটি বড় হাতিয়ার হচ্ছে খেলাধুলা। নেশামুক্ত ত্রিপুরা গঠনে খেলাধুলার বিশেষ ভূমিকা রয়েছে। মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে রাজ্যে সামাজিক গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, রাজ্যের বর্তমান সরকার নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে।তিনি বলেন, ত্রিপুরার গ্রামেগঞ্জে বহু প্রতিভাবান খেলোয়াড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের পাদপ্রদীপের আলোয় তুলে আনার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, খেলাধুলার পরিকাঠামোগত উন্নয়নে সিন্থেটিক ফুটবল মাঠ, সিন্থেটিক এথলেট ট্রেক নির্মাণ সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। ছোটবেলা থেকেই খেলাধুলায় মনোনিবেশ করার জন্য তিনি ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে কুরাস বিভাগে ভারত একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক পেয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২ জন ক্রীড়াবিদকেই তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছিলেন। ত্রিপুরাও কুরাস ইভেন্টে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল. ডার্লং, ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির ত্রিপুরা শাখার সাধারণ সম্পাদক চন্দন দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী অরিন্দম দেব, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সদস্য দীপায়ন চৌধুরী প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles