25.7 C
Agartala
Tuesday, July 14, 2026

Buy now

spot_img

৫টি প্রকল্পের উদ্বোধন এবং ৬টি প্রকল্পের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী পরিকাঠামোর উন্নয়ন না হলে রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়

উদয়পুর, ১৪ জুলাই,২০২৬ : রাজ্য সরকার সারা রাজ্যেই পরিকাঠামো উন্নয়নে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে। কারণ পরিকাঠামোর উন্নয়ন না হলে রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। গত অর্থবছরে সারা রাজ্যে প্রায় ১ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রায় ১২১ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে। রাজ্য সরকার নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে শহর থেকে গ্রাম পর্যন্ত বিভিন্ন উন্নয়ন কর্মসূচি রূপায়ণ করছে।মঙ্গলবার উদয়পুরের রাজর্ষি হলে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি গোমতী জেলার অন্তর্গত ৫টি প্রকল্পের উদ্বোধন এবং ৬টি প্রকল্পের শিলান্যাস করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।মুখ্যমন্ত্রী মঙ্গলবার ৭.৮২ কোটি টাকা ব্যয়ে উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের পরিকাঠামো উন্নয়ন, ১.৪৮ কোটি টাকা ব্যয়ে ভগিনী নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুলের পরিকাঠামো উন্নতিকরণ, ৫.৮০ কোটি টাকা ব্যয়ে রমেশ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের সিন্থেটিক ফুটবল টার্ফের উদ্বোধন, ২.২৩ কোটি টাকা ব্যয়ে এস.ডি.এম. অফিস কমপ্লেক্সে ৬টি কর্মচারি আবাসের উদ্বোধন করেন। তাছাড়া ৪৩.১৬ কোটি টাকা ব্যয়ে উদয়পুর মহকুমা হাসপাতালের চারতলা নতুন ভবন, ১৪.৭৪ কোটি টাকা ব্যয়ে হরিয়ানন্দ ইংরেজি মাধ্যম হায়ার সেকেন্ডারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন, ১০ কোটি টাকা ব্যয়ে গ্রামোন্নয়ন দপ্তরের দুটি অফিস বাড়ি, ৪.৭১ কোটি টাকা ব্যয়ে গোমতী যাত্রীনিবাস থেকে ৮ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত রাস্তার উন্নীতকরণ, ৩.০৯ কোটি টাকা ব্যয়ে শ্রম দপ্তরের অফিস এবং ৬.৭২ কোটি টাকা ব্যয়ে কাকড়াবন হায়ার সেকেন্ডারি স্কুলে সিন্থেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরির শিলান্যাস করেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে রাজ্য সরকার উন্নয়নকেই প্রাধান্য দিয়ে কাজ করে চলেছে। রাজ্যের উন্নয়নই যে একমাত্র লক্ষ্য তা রাজ্যবাসী উপলব্ধি করতে পেরেছেন। মুখ্যমন্ত্রী সম্প্রতি অনুষ্ঠিত বিজনেস কনক্লেভের কথা তুলে ধরে বলেন, প্রায় ১,২০০ বিনিয়োগকারী এই কনক্লেভে অংশ নিয়েছেন। অনেক বিনিয়োগকারীই রাজ্যে শিল্পক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প এবং রাজ্যের প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীর জীবনমানের অনেক উন্নতি হয়েছে। নীতি আয়োগের রিপোর্ট অনুসারে ত্রিপুরা এখন অন্যতম ফ্রন্ট রানার রাজ্য হিসেবে উঠে এসেছে। ইতিমধ্যেই রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য ৩৫০টিরও বেশি জাতীয় এবং আঞ্চলিক পুরস্কার পেয়েছে।ইতিমধ্যেই আমাদের রাজ্য তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। রাজ্যের শিক্ষা পরিকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য জনজাতি অধুষিত এলাকায় ১০০টি ছাত্রাবাস নির্মাণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রসাদ প্রকল্পে ত্রিপুরাসুন্দরী মন্দির এলাকায় সৌন্দর্যায়ন করা হয়েছে। ইতিমধ্যেই এই জায়গাটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে সারা দেশে পরিচিতি লাভ করেছে। তিনি বলেন, উদয়পুরে আয়ুর্বেদিক হাসপাতাল গড়ে তোলার কাজও শুরু হয়েছে। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কাজ রূপায়ণে সব অংশের জনগণকে আরও আন্তরিকভাবে সামিল হতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, সারা রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়নমূলক কাজ চলছে এবং যেসব প্রকল্প ইতিমধ্যেই রূপায়ণ করা হয়েছে তা জনসাধারণের কাছে তুলে ধরতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে উদয়পুরের যে উন্নয়ন হয়েছে তা আগে কখনও হয়নি। এই বিষয়ে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ভারত গঠনের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যেও উন্নয়নমূলক কাজের জোয়ার চলছে। তিনি বলেন, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে উদয়পুরে ছাত্র ও ছাত্রীদের জন্য ছাত্রাবাস নির্মাণ করার কাজ চলছে। একটি ইন্ডোর হল তৈরির কাজও এগিয়ে চলেছে। তিনি রাজ্যের ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, গোমতী জেলার এস.পি. ঋষভ, শ্রম দপ্তরের কমিশনার বিশ্বজিৎ পাল, বিশিষ্ট সমাজসেবী সবিতা নাথ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন গোমতী জেলার জেলাশাসক রিংকু লাথের। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায় ও নিরাময় ল্যাব নেটওয়ার্ক এবং ডায়ারিয়া নির্মূলীকরণ অভিযানের সূচনা করেন।

Previous article
সেন্ট্রাল রোড শিববাড়ি পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন ধর্মীয় পর্যটনের বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: মুখ্যমন্ত্রী আগরতলা, ১১ জুলাই, ২০২৬ : আগরতলার ঐতিহ্যবাহী শিববাড়ি পুকুরের সৌন্দর্যায়ন বর্তমান সরকারের উন্নয়নমুখী কর্মযজ্ঞ ও উন্নত নাগরিক পরিষেবা প্রদানের এক অন্যতম পদক্ষেপ। এই প্রকল্পের মাধ্যমে নাগরিকদের জন্য একটি পরিচ্ছন্ন, নান্দনিক ও ধর্মীয় পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শনিবার আগরতলার সেন্ট্রাল রোড শিববাড়ি পুকুরের পুনরুজ্জীবন ও সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা। অদ্ভুত ২.০ প্রকল্পে শিববাড়ি মন্দির প্রাঙ্গনে এই পুনরুজ্জীবন ও সৌন্দর্যায়নের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নয়নকে কেবল পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিত করার পাশাপাশি ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণেও সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। শিববাড়ি পুকুরের উন্নয়ন সেই দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। এই কর্মসূচির মাধ্যমে এলাকাটি নান্দনিক, পরিচ্ছন্ন ও ভব্য পরিবেশে রূপান্তরিত হয়েছে, যা স্থানীয় বাসিন্দা, ভক্ত দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে পর্যটন কেন্দ্রগুলির পাশাপাশি ধর্মীয় পর্যটনের বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সোমনাথ মন্দিরের উন্নয়ন থেকে শুরু করে ত্রিপুরার ঐতিহ্যবাহী ত্রিপুরেশ্বরী মন্দিরের নব রূপদান-প্রতিটি ক্ষেত্রেই কেন্দ্র ও রাজ্য সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রত্যেক মানুষেরই সুন্দর, পরিচ্ছন্ন ও সুসংগঠিত পরিবেশে বসবাসের আকাঙ্ক্ষা থাকে। সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান সরকার উন্নত নাগরিক পরিষেবা প্রদানে নিরলসভাবে কাজ করছে। রাজ্যের উন্নয়ন এবং বিশেষ করে আগরতলা শহরের পরিবর্তন আজ দেশব্যাপী সমাদৃত হচ্ছে। তিনি এ প্রসঙ্গে রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ত্রিপুরার “Most Clean State in India (Small States Category)” সম্মান অর্জনের বিষয়টি উল্লেখ করে বলেন, এটি পরিচ্ছন্নতা সুশাসনের ক্ষেত্রে রাজ্যের সাফল্যের স্বীকৃতি। তিনি বলেন, অতীতে যারা এই শিববাড়ি দেখেছেন, তারা বর্তমানে আমূল পরিবর্তন প্রত্যক্ষ করবেন। বর্তমান সরকার ইতিবাচক ও মূল্যবোধভিত্তিক চিন্তাধারায় বিশ্বাসী। তাই সরকার ধর্মীয় ও ঐতিহ্যবাহী স্থানগুলির উন্নয়নের পাশাপাশি সেগুলির পবিত্রতা, মর্যাদা ও ঐতিহ্য সংরক্ষণেও দায়বদ্ধ। মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন নগর উন্নয়নমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ২০১৯ সাল থেকে আগরতলা শহরের প্রায় ২৪টি পুকুর, জলাশয় ও লেইকের সামগ্রিক উন্নয়ন ও সৌন্দর্যায়নে প্রায় ১৩৭ কোটি ১০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা (আরবান), আগরতলা স্মার্ট সিটি মিশন, টুডা-র বিভিন্ন আবাসন প্রকল্প, আধুনিক জল সরবরাহ ব্যবস্থা, নগর পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন নাগরিকমুখী প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে আগরতলা শহর নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করেছে। ভবিষ্যতেও আরও পুকুর ও জলাশয়ের উন্নয়ন এবং সৌন্দর্যায়নের কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, কেন্দ্র ও রাজ্যের বর্তমান সরকার উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। দীর্ঘদিন অবহেলিত অবস্থায় থাকা শিববাড়ি পুকুর আজ নতুন রূপ পেয়েছে। একইভাবে আগরতলা শহরের বিভিন্ন পুকুর ও জলাশয়ের সংস্কার, পুনরুদ্ধার এবং সৌন্দর্যায়নের কাজ ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। স্বচ্ছতা, পরিকল্পনা ও জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই বর্তমান সরকার উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা জল বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিহিরকান্তি গোপ। ধন্যবাদজ্ঞাপন করেন কর্পোরেটর রত্না দত্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, আগরতলা পুরনিগমের কমিশনার সাজু বাহিদ এ, আগরতলা পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটরগণ। উল্লেখ্য, অদ্ভুত ২.০ প্রকল্পে শিববাড়ি পুকুরের পুনরুজ্জীবন ও সৌন্দর্যায়নের কাজে ব্যয় হয়েছে ২ কোটি ৫৪ লক্ষ ৮৭ হাজার ৩২৩ টাকা। এই প্রকল্পের আওতায় পুকুরের দূষিত জল নিষ্কাশন, পলি অপসারণ ও খনন, রিটেইনিং ওয়াল বাউন্ডারি ওয়াল নির্মাণ, ওরনামেন্টাল গ্রিল স্থাপন, সবুজায়ন, ঘাট, হাটার পথ, নিকাশি ব্যবস্থা, বসার স্থান এবং আধুনিক আলোকসজ্জাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে।
Next article

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles