25.7 C
Agartala
Tuesday, July 14, 2026

Buy now

spot_img

ত্রিপুরার স্বাস্থ্য ক্ষেত্রে বড় অগ্রগতি: রাজ্যে আসছে ৪৮টি এআই এক্স-রে মেশিন, এমআরআই ও ম্যামোগ্রাফি মেশিন

আগরতলা, ২৯ জুন, ২০২৬ : ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করতে, রাজ্যের হাসপাতালগুলিতে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সোমবার নয়া দিল্লীতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং রাজ্যের স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে ভারত সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের আর্থিক সহায়তায় এই পুরো প্রকল্পটি বাস্তবায়িত হতে চলেছে।এই চুক্তির মাধ্যমে রাজ্যে মোট ৪৮টি এ আই প্রযুক্তিসম্পন্ন পোর্টেবল হ্যান্ডহেল্ড এক্স-রে মেশিন চালু করা হবে। অত্যন্ত হালকা ও সহজে বহনযোগ্য এই মেশিনগুলোর সাহায্যে প্রত্যন্ত বা পাহাড়ি অঞ্চলের রোগীকে হাসপাতালে না এনেই তার ঘরে গিয়ে দ্রুত এক্স-রে করা সম্ভব হবে। এতে রোগ নির্ণয় হবে অনেক বেশি নির্ভুল ও দ্রুত। তাছাড়া রাজ্যের ৩টি জেলা হাসপাতালে বসানো হচ্ছে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। ধলাই, উত্তর ত্রিপুরা এবং গোমতী জেলা হাসপাতালে একটি করে ১.৫ টেসলা মেশিন স্থাপন করা হবে, এই মেশিনের সাহায্যে নিখুঁতভাবে শরীরের অভ্যন্তরীণ অঙ্গের ছবি তুলতে সক্ষম হবে।

ধলাই, উত্তর ত্রিপুরা এবং গোমতী জেলা হাসপাতালে একটি করে ডিজিটাল ম্যামোগ্রাফি টোমোসিন্থেসিস বসানো হবে। নারীদের স্তন ক্যানসার প্রাথমিক স্তরেই শনাক্ত করার জন্য এই অত্যন্ত আধুনিক থ্রি-ডি ম্যামোগ্রাফি প্রযুক্তি চালু করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত এই মেশিনগুলো সরবরাহ করে সাধারণ মানুষের জন্য চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশন থেকে এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles