31.5 C
Agartala
Saturday, June 13, 2026

Buy now

spot_img

দিল্লিতে ত্রিপুরা গ্লোবাল পাইনআপেল ফেস্টিভেল ২৭-২৯ জুন

আগরতলা, ১৩ মে, ২০২৬ : ত্রিপুরার বিখ্যাত আনারসকে আন্তর্জাতিক স্তরে আরও পরিচিত করে তোলা এবং বিশ্ব বাজারে এর সম্ভাবনাকে প্রসারিত করার লক্ষ্যকে সামনে রেখে বুধবার সচিবালয়ের ২ নং কনফারেন্স হলে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।সভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, কৃষি দপ্তরের অধিকর্তা, বন দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ।বৈঠকে ত্রিপুরার আনারসকে বিশ্ব বাজারে তুলে ধরার উদ্দেশ্যে দিল্লিতে ‘ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল-২০২৬’ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২৭থেকে ২৯ জুন, ২০২৬ তিন দিনব্যাপী এই উৎসব দিল্লির ‘মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে’ অনুষ্ঠিত হবে।বৈঠকের শুরুতে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় আন্তর্জাতিক আনারস উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, এবারের উৎসবে ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ এবং ‘কুইন’ প্রজাতির আনারসকে বিশেষভাবে প্রচার করা হবে। পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিনিধিদল ও অংশগ্রহণকারীদের আমন্ত্রণ জানানো হবে।তিনি আরও জানান, এবারের উৎসবের মূল ভাবনা বা থিম রাখা হয়েছে-‘Ananas Se Atmanirbharata- Tripura India’s Golden Harvest’। সভায় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ উৎসবকে সফল ও ফলপ্রসূ করে তুলতে বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ দেন। রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং উপস্থিত অন্যান্য আধিকারিকগণও আলোচনায় অংশগ্রহণ করেন।বৈঠকে ত্রিপুরার আনারসের গুণগত মান, আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী আশা প্রকাশ করেন, এই আন্তর্জাতিক উৎসব রাজ্যের আনারসকে বিশ্ব বাজারে তুলে ধরার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।বৈঠক শেষে কৃষিমন্ত্রী রতন লাল নাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ত্রিপুরার আনারসের গুণগত মান ইতিমধ্যেই দেশ ও বিদেশে প্রশংসিত হয়েছে এবং এবার আন্তর্জাতিক স্তরে এর পরিচিতি আরও বৃদ্ধি করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, এই উৎসবের মাধ্যমে রাজ্যের কৃষকরা যেমন নতুন বাজারের সুযোগ পাবেন, তেমনি ত্রিপুরার কৃষিজ পণ্যের ব্র্যান্ডিংও আরও শক্তিশালী হবে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles