31.5 C
Agartala
Saturday, June 13, 2026

Buy now

spot_img

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৫০ শতাংশ কর্মীর অফিসে উপস্থিতির নির্দেশ

আগরতলা, ১৩ মে, ২০২৬ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন সরকারি অফিসে অফিস চলাকালীন সময়ে তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারিগণের মধ্যে ৫০ শতাংশের উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ৫০ শতাংশ কর্মচারি বাড়িতে থেকে তাদের অফিসের কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করবেন। দপ্তর প্রধানগণ সংশ্লিষ্ট তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মচারিগণের জন্য সপ্তাহভিত্তিক রোস্টার তৈরি করবেন এবং প্রথম সপ্তাহের রোস্টার তৈরির সময় যে সমস্ত কর্মচারি অফিসের নিকটবর্তী এলাকায় থাকেন তাদের প্রাধান্য দেবেন। যে সমস্ত কর্মচারি যেদিন বাড়ি থেকে কাজ করবেন সেদিন তাদেরকে টেলিফোন এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমের সঙ্গে যুক্ত থাকতে বলা হয়েছে যাতে জরুরি ভিত্তিতে নির্দেশ মোতাবেক তারা অফিসে উপস্থিত হতে পারেন। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন (প্রশাসনিক সংস্কার) দপ্তরের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। পাশাপাশি সরকার অধিগৃহীত সংস্থা, স্থানীয় সংস্থা, স্বশাসিত সংস্থা ও অন্যান্য অধীনস্থ অফিসের ক্ষেত্রেও অনুরূপ নির্দেশ জারির জন্য বলা হয়েছে। জরুরি পরিষেবামূলক দপ্তরগুলি এই নির্দেশিকার আওতার বাইরে থাকবে।এই নির্দেশিকা এখন থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জারি থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles