31.6 C
Agartala
Wednesday, October 28, 2026

Buy now

spot_img

২৯ অক্টোবর আগরতলা চা নিলাম কেন্দ্রের উদ্বোধন

আগরতলা, ২৭ অক্টোবর, ২০২৬ : আগামী ২৯ অক্টোবর আগরতলার পন্ডিত নেহরু কমপ্লেক্সে মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা আগরতলা চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যানের অফিস কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ মঙ্গলবার একথা জানান।চেয়ারম্যান জানান, রাজ্যে একটি চা নিলাম কেন্দ্র স্থাপনের দাবি দীর্ঘদিনের। নতুন এই কেন্দ্র চালু হলে চা উৎপাদক ও ক্রেতা- উভয় পক্ষই উপকৃত হবেন। এর ফলে চাষিরা তাঁদের উৎপাদিত চা পাতার আরও ভালো দাম পাবেন। নতুন এই কেন্দ্র চালু হওয়ার সঙ্গে সঙ্গে চা নিলাম কেন্দ্র থাকা রাজ্যগুলির তালিকায় ত্রিপুরাও যুক্ত হবে। বর্তমানে অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাডু ও কেরলে চা নিলাম কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে ত্রিপুরার চায়ের জন্য একটি সুসংগঠিত বাজার তৈরি হবে, ক্রেতাদের কাছে পৌঁছনো সহজ হবে এবং ক্ষুদ্র চা চাষিরা চা পাতা বিক্রির আরও ভালো সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। তিনি আরও জানান, এই নিলাম কেন্দ্র চালু হলে পরিবহণ ও অন্যান্য লজিস্টিক খরচ কমবে, সময় সাশ্রয় হবে এবং ত্রিপুরার চায়ের বিপণন ব্যবস্থার উন্নতি ঘটবে। নতুন ব্যবস্থার ফলে পুরো প্রক্রিয়ায় সময় প্রায় ৪০ শতাংশ কম লাগবে বলে আশা করা হচ্ছে। এর ফলে রাজ্যের চা শিল্প ও অর্থনীতি আরও শক্তিশালী হবে।নিগমের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার রাজেশ কুমার দাস জানান, প্রতি সোমবার এই কেন্দ্রে ই-নিলাম অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এই নিলাম কেন্দ্রের জন্য আটজন ক্রেতা, নয়জন বিক্রেতা এবং তিনজন ব্রোকার বা মধ্যস্থতাকারী নিজেদের নাম নথিভুক্ত করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles