33 C
Agartala
Sunday, April 19, 2026

Buy now

spot_img

হালখাতাতে পুজো দিয়ে শুরু বাংলা বর্ষ ১৪৩৩

আগরতলা, ১৫ এপ্রিল : বাংলা নববর্ষের প্রথম দিনকে ঘিরে আগরতলার লক্ষ্মী নারায়ণ বাড়িতে ভক্ত ও ব্যবসায়ীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। প্রথা অনুযায়ী, এদিন ব্যবসায়ীরা হালখাতা নিয়ে লক্ষ্মী-নারায়ণের আশীর্বাদ নিতে মন্দিরে উপস্থিত হন।সকালের প্রথম থেকেই লক্ষ্মী নারায়ণ বাড়িতে পুজো অর্চনা শুরু হয়। ব্যবসায়ীরা নতুন খাতার সূচনা করেন দেবতার চরণে পুজো দিয়ে। রাজ্যের শান্তি, দেশের মঙ্গল এবং নিজের ব্যবসার উন্নতি কামনায় ভক্তিভরে প্রার্থনা করেন তাঁরা।এদিকে, নববর্ষ উপলক্ষে লক্ষ্মী নারায়ণ বাড়ি সংলগ্ন এলাকায় বসেছে জমজমাট মেলা। বিভিন্ন ধরনের দোকান, খাবারের স্টল এবং বিনোদনের আয়োজন মেলায় আগত দর্শনার্থীদের আকর্ষণ করছে পরিবার-পরিজন নিয়ে অনেকেই মেলায় ভিড় জমিয়েছেন, ফলে উৎসবের আবহে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা।সব মিলিয়ে, ধর্মীয় আচার, ব্যবসায়িক প্রথা এবং উৎসবের আনন্দে নববর্ষের প্রথম দিনটি আগরতলায় এক বিশেষ মাত্রা পেয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles