30.5 C
Agartala
Saturday, October 31, 2026

Buy now

spot_img

সদর ও মোহনপুর মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে সাধারণ মানুষের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ

আগরতলা, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার সদর ও মোহনপুর মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার এলাকার মধ্যে রাত ৮টা থেকে পরের দিন সকাল ৫টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ নং ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করেছেন। এই আদেশ ২১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে কার্যকর হয়েছে এবং তা আগামী ২০ নভেম্বর, ২০২৬ Helpful বলবৎ থাকবে। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক / আধাসামরিক / রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার এবং সদর ও মোহনপুর মহকুমার মহকুমা শাসকদের জারি করা বৈধ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিয়োজিত সরকারি কর্মচারিগণ, অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিগণ এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ২০২৩-এর ২২৩ নং ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles