33.8 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

রাত্রে অভুক্ত নয় পথ সারমেয়, মানবিক উদ্যোগ নিলয় সামাজিক সংস্থার

আগরতলা : শনিবার রাত্রে পথ সারমেয়দের জন্য বিশেষ খাদ্য বিতরণের ব্যবস্থা করল নিলয় সামাজিক সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের বিভিন্ন এলাকায় থাকা পথ সারমেয়দের জন্য নিয়মিতভাবে খাবারের ব্যবস্থা করা হয়, যাতে তারা রাত্রিবেলা অভুক্ত না থাকে।নিলয় সামাজিক সংস্থার ফাউন্ডার সীমা দাশগুপ্তা জানান, লকডাউন চলাকালীন সময় থেকেই এই উদ্যোগ শুরু হয়। সেই কঠিন সময়ে যখন রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল এবং খাবারের অভাবে পথ প্রাণীরা সমস্যায় পড়েছিল, তখন থেকেই প্রতিদিন রাত্রে বিভিন্ন জায়গায় গিয়ে খাবার বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য হল, রাত্রিবেলা যেন কোনো পথ সারমেয় অভুক্ত না থাকে। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই কাজ করে চলেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

সংস্থার এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারাও সাধুবাদ জানিয়েছেন। তাঁদের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles