আগরতলা ২১ এপ্রিল : ত্রিপুরার আদিবাসী সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘বাবা গড়িয়া পূজা’ এবারও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের মধ্য দিয়ে উদযাপিত হলো। প্রতি বছরের মতো এ বছরও রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হলো বাবা গড়িয়া উৎসব পাশাপাশি রাজধানী আগরতলাও বেশ কয়েকটি জায়গায় এই উৎসব উদযাপন হয় ।বাবা গড়িয়া, যাকে স্থানীয়ভাবে সমৃদ্ধি, ফসল ও গৃহস্থের কল্যাণের দেবতা হিসেবে মানা হয়, তার উদ্দেশ্যে এই পূজার আয়োজন করা হয়। সাধারণত চৈত্র সংক্রান্তির পর সপ্তম দিনে এই পূজা অনুষ্ঠিত হয় এবং সাত দিনব্যাপী নানা ধর্মীয় আচার পালিত হয়।বাবা গড়িয়ার কাছে দেশ রাজ্য ও সমাজের কল্যাণের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।






