25.3 C
Agartala
Monday, July 27, 2026

Buy now

spot_img

রাজস্ব সংস্কারের অগ্রগতি পর্যালোচনা মুখ্যমন্ত্রীর, দ্রুত বাস্তবায়নের নির্দেশ

আগরতলা, ২৭ জুলাই, ২০২৬: রাজ্যের রাজস্ব প্রশাসনকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলতে প্রস্তাবিত বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। সোমবার রাজস্ব দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের বর্তমান অগ্রগতি খতিয়ে দেখেন এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সেগুলির বাস্তবায়নের নির্দেশ দেন।বৈঠকে স্বয়ংক্রিয় জমির নামজারি সহজ ভূমি রাজস্ব ও চা-বাগান ব্যবস্থাপনা, আগরতলায় নক্সা প্রকল্পের গ্রাউন্ড ট্রুথিং, বহুনক্সা প্রকল্পের আওতাধীন বকেয়া জমির আধুনিক ডিজিটাল জরিপ ও সীমানা নির্ধারণ, সার্কেল রেটের যৌক্তিকীকরণ এবং আধুনিক সার্ভে প্রযুক্তির মাধ্যমে বন পাট্টা জমির ডিমার্কেশনসহ বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।মুখ্যমন্ত্রী বৈঠকে রাজস্ব দফতরের আধিকারিকদের নির্দেশ দেন, যাতে প্রস্তাবিত প্রতিটি সংস্কার দ্রুত মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়। তিনি বলেন, সাধারণ মানুষের জন্য ভূমি সংক্রান্ত পরিষেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে হবে। পাশাপাশি সরকারি পরিষেবা প্রদানে অপ্রয়োজনীয় বিলম্ব কমিয়ে রাজস্ব প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ভূমি প্রশাসনকে আরও কার্যকর ও সময়োপযোগী করে তুলতে হবে। এতে নাগরিকদের জমি-সংক্রান্ত পরিষেবা গ্রহণের ক্ষেত্রে জটিলতা কমবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে।বৈঠকে জানানো হয়, এই সংস্কারমূলক পদক্ষেপগুলির সফল বাস্তবায়নের মাধ্যমে রাজ্যে ইজি অব ডুইং বিজনেস আরও শক্তিশালী হবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জনমুখী রাজস্ব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যেই রাজ্য সরকার এই উদ্যোগগুলি বাস্তবায়ন করছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles