25.9 C
Agartala
Wednesday, July 29, 2026

Buy now

spot_img

গোপন খবরের ভিত্তিতে আগরতলা বিমানবন্দর থেকে তিন বাংলাদেশি আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২৮ জুলাই ২০২৬ : গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলা মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুজন মহিলা এবং একজন পুরুষ রয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতদের পরিচয় ও ভারতে আসার উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তারা কী কারণে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন, বৈধ নথিপত্র ছিল কি না এবং আগরতলা থেকে দেশের অন্য কোনো রাজ্যে যাওয়ার পরিকল্পনা ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে।এয়ারপোর্ট থানার পুলিশ জানিয়েছে, গোটা ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্রের যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles