30.5 C
Agartala
Saturday, October 31, 2026

Buy now

spot_img

ভোট গ্রহণের দিন স্ববেতন ছুটি পাবেন ভোটারগন

আগরতলা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : আগামী ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিটিএএডিসি’র অন্তর্গত ভিলেজ কমিটি এলাকায় যেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে ভোট গ্রহণের দিন সব সরকারি অফিস, আদালত, আর্থিক প্রতিষ্ঠান এবং আন্যান্য সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে।যারা ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার অধিকারী তাদের মধ্যে যারা সরকারি সংস্থায় কর্মরত, যেকোন ব্যবসা-বাণিজ্যে কর্মরত, অধিনস্ত শিল্প কারখানায় কর্মরত অথবা যেকোন প্রতিষ্ঠানে কর্মরত তারা নির্বাচনের দিন স্ববেতন ছুটি পাবেন। যদি কোন ব্যক্তি কোন নির্বাচন ক্ষেত্রের বসবাসকারী এবং ভোটার হয়ে থাকেন এবং তিনি সংশ্লিষ্ট নির্বাচন ক্ষেত্রের বাইরে সরকারি সংস্থায় অথবা কোন অধিগৃহীত শিল্প সংস্থায় অথবা কোন সংস্থায় কর্মরত থাকেন তবে তিনিও ভোট গ্রহণের দিন স্ববেতন ছুটি পাবেন। একইভাবে ক্যাজুয়েল অথবা দৈনিক মুজুরিপ্রাপ্ত শ্রমিকরাও ভোট গ্রহণের দিন স্ববেতন ছুটি পাবেন। তবে কোন ভোটার যদি এমন কোন সংস্থায় কর্মরত থাকে যেখানে তার অনুপস্থিতি বিপদের কারণ হতে পারে বা ক্ষতি হতে পারে সেক্ষেত্রে এই ছুটির আদেশ কার্যকর হবে না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles