36.2 C
Agartala
Saturday, March 7, 2026

Buy now

spot_img

ভাষার উদ্দেশ্য মানুষকে বিভাজন করা নয়ঃমুখ্যমন্ত্রী

আগরতলা : বিভিন্ন ভাষার দেশ ভারত। হিন্দি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় লোকতন্ত্র ভাষা। শুক্রবার হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর হলে পূর্ব, উত্তর-পূর্ব এবং উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজ ভাষা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন স্থানীয় ভাষার সংরক্ষণ ও রাষ্ট্রীয় ভাষা হিন্দির প্রসার এক সাথে চলছে। দুনিয়ার মধ্যে তৃতীয় সবচেয়ে বেশি কথা বলা হয় হিন্দি ভাষায়। সাধারন মানুষ হিন্দি ভাষার সাথে ওতপ্রোত ভাবে জড়িত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় ভাষা ও সংস্কৃতির নবজাগরণের দৌড় শুরু হয়েছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বিশ্ব মঞ্চে হিন্দি ভাষার সম্মান বৃদ্ধি করেছেন। হিন্দি ভাষার শব্দ কোষ যথেষ্ট সমৃদ্ধ। মুখ্যমন্ত্রী এইদিন আরও বলেন ইংরেজি ভাষায় মূল শব্দ রয়েছে প্রায় ১০ হাজার। হিন্দি ভাষার মূল শব্দ দেড় লক্ষাধিক। ভাষার উদ্দেশ্য মানুষকে এক সাথে করা। মানুষকে বিভাজন করা নয়। নয়া জাতীয় শিক্ষা নীতিতে ভারতের বিভিন্ন ভাষার বিকাসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হিন্দি ভাষার প্রসারে স্থানীয় ভাষার গুরুত্ব কমে না। স্থানীয় ভাষা আমাদের পরিচয় আমাদের আত্মা। ত্রিপুরা রাজ্যে হিন্দি ভাষা জানা ও বলার লোক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পূর্ব, উত্তর-পূর্ব এবং উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজ ভাষা সম্মেলনে আগত বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের এইদিন ত্রিপুরা রাজ্যে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। একই সাথে এই ধরনের সম্মেলন ত্রিপুরা রাজ্যে করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles